আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টে ট্রাম্পের মামলা খারিজ

সুপ্রিম কোর্টে ট্রাম্পের মামলা খারিজ
সুপ্রিম কোর্টে ট্রাম্পের মামলা খারিজ

নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট । গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর চলতি সপ্তাহে চারটি অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে মামলাটি করা হয়েছিল। টেক্সাসে দায়ের করা এই মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফলাফল পাল্টে দেওয়ার আবেদন জানানো হয়েছিল।

এই চার অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বি ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মামলাটি সমর্থন করেছিলেন ১৮টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১০৬ জন রিপাবলিকান সদস্য।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত জানায়, এই মামলাটি দায়ের করার আইনি এখতিয়ার নেই টেক্সাসের। এর আগে এই সপ্তাহে, পেনসিলভানিয়াতে বাইডেনের জয়ের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলা খারিজ করেছে আদালত।

গত ৩ নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট । / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ