আন্তর্জাতিক

পাঁচ বছরের নিচের শিশুদের মাস্ক পরতে হবে না

পাঁচ বছরের নিচের শিশুদের মাস্ক পরতে হবে না
পাঁচ বছরের নিচের শিশুদের মাস্ক পরতে হবে না

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) নতুন নির্দেশিকা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে পাঁচ বছরের নিচের শিশুদের মাস্ক পরতে হবে না।

যেসব ব্যক্তি অসুস্থ বা করোনায় আক্রান্ত হওয়ার ভয় রয়েছে, তারা শুধুমাত্র সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবেন বলে নির্দেশ দিয়েছে ডব্লিউএইচও।

এর আগে, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বা নিজে থেকে মাস্ক খুলতে পারেন না, তাদের মাস্ক পরা উচিত নয়।

এবার সংস্থাটি জানাচ্ছে, পাঁচ বছর কম বয়সের শিশুদের মাস্ক পরানোর প্রয়োজন নেই। বরং মাস্ক পরলে আরও বেশি ক্ষতি হতে পারে। কারণ তারা মাস্কের সঠিক ব্যবহার জানে না। আর খুব ছোট শিশুদের করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেক কম বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মাস্ক পরার ও খোলার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে মাস্ক পরলে, তবেই তা পরা উচিত। মাস্কের সামনের অংশে হাত না দেওয়া, হাতে স্যানিটাইজার দিয়ে তারপরেই মাস্ক পরা ইত্যাদি। তাই শিশুদের ক্ষেত্রে এই নিয়ম পালন করে চলা প্রায় অসম্ভব।

সংস্থাটির দাবি, ছয় থেকে ১১ বছরের শিশুদের ক্ষেত্রে নিয়ম অন্য। এই বয়সের শিশুরা করোনা সংক্রমণ নিয়ে খুব বেশি জানে না। মাস্কের ব্যবহার সম্পর্কেও তাদের ধারণা নেই। তাই বড়দের উপস্থিতি ছাড়া এদের মাস্ক পরানো উচিত নয়।

তবে ১২ বছরের ওপরের শিশুদের বড়দের মতোই মাস্ক পরার নিয়ম ও স্যানিটাইজার ব্যবহারের নিয়ম মানার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির আরও পরামর্শ হচ্ছে, ভারি কাজ করার সময় বা শরীর চর্চা করার সময় মাস্ক পরা উচিত নয়। এতে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ