আন্তর্জাতিক

করোনাভাইরাস: একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা মেক্সিকোতে

করোনাভাইরাস: একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা মেক্সিকোতে
করোনাভাইরাস: একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা মেক্সিকোতে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩৭৯ জন। তারপরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৮৫ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৬৭ লাখের বেশি মানুষ, আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৬ হাজারেরও বেশি। আর মেক্সিকোতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ লাখের বেশি, প্রাণ হারিয়েছে ১ লাখ ১৩ হাজারের বেশি।

ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭ হাজার জন, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ৮৪ হাজারের বেশি। একদিনে ৩৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজারের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৭ কোটি ২৭ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১৬ লাখ ১৮ হাজারের বেশি আর সুস্থ হয়েছে ৫ কোটির বেশি মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ