আন্তর্জাতিক

রাশিয়া থেকে এস-৪০০ কেনায় তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ

রাশিয়া থেকে এস-৪০০ কেনায় তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ
রাশিয়া থেকে এস-৪০০ কেনায় তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ

রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনায় তুরস্কের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুরস্কের অস্ত্র কেনা-বেচা বিষয়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অবরোধ আরোপ করা হয়। সিএনবিসি ব্লুমবার্গ ও আলজাজিরার খবরে এসব তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সরকার তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরো তিন কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য যুক্তরাষ্ট্র থেকে কোনোকিছু আমদানি করা যাবে না এবং যুক্তরাষ্ট্রে থাকা এসব খাতের সম্পদ জব্দ করা হবে।

রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র এর আগে এফ-৩৫ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি বন্ধ করে দিয়েছিলো। সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েও তুরস্ক কেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনল তা নিয়ে দীর্ঘদিন ধরেই তুরস্ককে দোষারোপ করা হচ্ছিল।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে রাশিয়া ও তুরস্ক।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ‘তুরস্ক রাশিয়ার এই মিসাইল সিস্টেম কেনার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি ও ব্যক্তিরা বিপদাপন্ন হবে।’ / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ