আন্তর্জাতিক

ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক

ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক
ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক

তুরস্ক সরকার ২ বছর পর ফের ইসরাইলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে। ২০১৮ সালে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানো এবং জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করার প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূতকে দেশে ফেরত নেয়া হয়। এরপর এই প্রথম অধিকৃত ভূখণ্ডে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করার উদ্যোগ নিল আঙ্কারা।

৪০ বছর বয়সী উফুক উলুতাস এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক রিসার্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেরুজালেম শহরের হিব্রু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গত সপ্তাহে কয়েকটি সূত্রের বরাত দিয়ে আল-মনিটর জানিয়েছিল যে, উলুতাস কোনো পেশাদার কূটনীতিক নন তবে খুবই মার্জিত, চতুর এবং ফিলিস্তিনপন্থী।

সম্প্রতি আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে আঙ্কারা ইসরাইলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা নিয়েছে। টাইমস অব ইসরাইল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক রাষ্ট্রদূত নিয়োগ করলেও ইসরাইল তুরস্কে নতুন রাষ্ট্রদূত পাঠাবে কিনা তা পরিষ্কার নয়।

২০১৬ সালে ইসরাইলের সঙ্গে তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করলেও দু দেশের সম্পর্ক অনেকটা টালমাটাল অবস্থার মধ্যদিয়ে পার হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ