আন্তর্জাতিক

করোনার উৎস জানতে উহান শহরে তদন্ত করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার উৎস জানতে উহান শহরে তদন্ত করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনার উৎস জানতে উহান শহরে তদন্ত করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই ভাইরাসটির উৎসস্থল হিসেবে তকমা পেয়ে আসছে চীনের হুবেই প্রদেশের উহান শহর। তবে এই তকমা গায়ে লাগাতে রাজি নয় চীনা সরকার। যদিও এখন পর্যন্ত নিশ্চিত নয়, করোনা কোথা থেকে সংক্রমণ শুরু করেছে। আর তাই, করোনার উৎস কোথায়, তা জানতে এবার উহান শহরে তদন্ত চালাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, ১০ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়ে গঠিত তদন্ত দলটি আগামী জানুয়ারি মাসে চীনে যাবে।

ওই বিশেষজ্ঞ দলের এক সদস্য সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, করোনার উৎস নিয়ে কাওকে দোষ দিতে চাচ্ছে না ডব্লিউএইচও, বরং ভবিষ্যতে করোনার সংক্রমণ মোকাবিলা করতে চাচ্ছে।

তদন্তদলের সদস্য জার্মানির রবার্ট কোচ ইনস্টিটিউটের ফ্যাবিয়ান লিন্ডার্টজ বলেছেন, ‘করোনার উৎসের জন্য কোন দেশ দায়ী, তা খুঁজতে এই তদন্ত করা হচ্ছে না। মূলত কী ঘটেছিল, তা জানার পর পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে ভবিষ্যতে আমরা ঝুঁকি কমাতে পারি।

চার থেকে পাঁচ সপ্তাহ ধরে এই তদন্তের কাজ চলতে পারে বলে জানিয়েছেন ফ্যাবিয়ান।‘

এদিকে, তদন্ত চালাতে বেশ আগে থেকেই অনুমতি চেয়ে এসেছে ডব্লিউএইচও। তবে, এতদিন গড়িমসি করার পর এবার মধ্যস্থতায় পৌঁছাল বেইজিং।

শুরু থেকেই অনেকে ধারণা করছে, উহান শহরের একটি পশু বিক্রির বাজার থেকে করোনা ছড়িয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কয়েকবার উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছিল, করোনার উৎস সম্পর্কে তথ্য গোপন করছে চীন। /এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ