আন্তর্জাতিক

মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অবস্থার পরও গত সেপ্টেম্বর মাসের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার প্রকাশিত এক পূর্বাভাসে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আগে ধারণা করা হয়েছিল, আগামী বছর মার্কিন অর্থনীতি সাড়ে ৩ শতাংশ সংকুচিত হবে। তবে এখন তা আরও বেড়ে হবে প্রায় ৪ দশমিক ২ শতাংশ।

তারা মনে করছেন, বেকারত্বের হার বছরের শেষ নাগাদ ৬ দশমিক ৭ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হবেন।

হঠাৎ মার্কিন অর্থনীতি কিছুটা চাঙ্গা হওয়ার কারণ হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ কর্মসূচিকে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান পাওয়েল সতর্ক করে বলেছেন, আসন্ন মাসগুলো মার্কিন অর্থনীতির জন্য বিশেষ চ্যালেঞ্জ হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে ব্যবসা এবং বেকারত্বের সমস্যা গভীর হতে পারে।

পাওয়েল আশাবাদ প্রকাশ করে বলেছেন, ২০২১ সালের মধ্যে ভ্যাকসিন ব্যাপক হারে বিতরণ সম্ভব হলে অর্থনীতিতে শক্তিশালী প্রত্যাবর্তন সক্ষম। / চ্যাআ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ