আন্তর্জাতিক

শার্লি এবদোর অফিসে হামলার ঘটনায় ১৪ জনের কারাদণ্ড

শার্লি এবদোর অফিসে হামলার ঘটনায় ১৪ জনের কারাদণ্ড
শার্লি এবদোর অফিসে হামলার ঘটনায় ১৪ জনের কারাদণ্ড

পাঁচ বছর আগে মহানবীর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানো ফরাসী রম্য সাময়িকী শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় ১৪ জন দোষী সাব্যস্ত হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তার মধ্যে হামলায় অর্থের যোগানাদাতা ও আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের সদস্য হিসেবে চিহ্নিত হায়াত বৌমেদিনিকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে আলী রিজা পোলাতকেও। এই হামলায় সহযোগিতার দায়ে বাকিদের ১ থেকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি আদালত এই রায় দেয়। খবর আল জাজিরা, বিবিসি ও রয়টার্সের।

ধারনা করা হচ্ছে হায়াত এখনো জীবিত আছেন এবং আন্তর্জাতিক গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তিনি সিরিয়ার রয়েছেন বলে ধারনা করা হচ্ছে। সেখানে তিনি ইসলামিক চরমপন্থী গোষ্ঠাই আইএস এ যোগ দিয়েছেন।

২০১৫ সালে শার্লি এবদোর অফিসে হামলার সময় তিনি আরেক অপরাধী এমেডি কাউলিবালির স্ত্রী ছিলেন। কাউলিবালি ২০১৫ সালে শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেন। সে সময় তাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল তার তুর্কি-ফঁরাসি বন্ধু আলী রিজা।

এর চারদিন পর তারা দুজন একটি ইহুদি সুপার মার্কেটে হামলা করে। সেখানে একজন পুলিশসহ পাঁচজনকে হত্যা করে।

উল্লেখ্য, ২০১৫ সালে শার্লি এবদো মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর ঘটনার পর ওই অফিসে হামলা করা হয়। ওই হামলায় সুপরিচিত কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। এর কয়েকদিন পর প্যারিসে এই ঘটনা সংক্রান্ত আরেকটি হামলায় পাঁচজন মারা যায়। এই হামলার পর ফ্রান্স জুড়ে জিহাদিদের উপর্যুপরি হামলার ঘটনা শুরু হয়। এতে সব মিলিয়ে ২৫০ জনের অধিক মানুষের মৃত্যু হয়। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ