আন্তর্জাতিক

করোনা টিকা নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

করোনা টিকা নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
করোনা টিকা নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং সেকেন্ড লেডি ক্যারেন করোনা টিকা নিয়েছেন। পেন্স শুক্রবার (১৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে ফাইজার-বায়োএনটেকের টিকাটি গ্রহণ করেন।

তাদের টিকার নেওয়ার দৃশ্যটি টিভিতে সরাসরি দেখানো হয়। টিকার সুরক্ষা এবং কার্যকারিতার বিষয়ে জনগণকে নিশ্চিত করতে এ প্রচারণা চালানো হয়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক জানান, হোয়াইট হাউসের একটি কক্ষে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের কর্মীরা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাহুতে টিকার ডোজ প্রয়োগ করেন।

এ সময় পেন্স মাস্ক পরে ছিলেন। টিকা নেওয়াকে ‘দারুণ কাজ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। টিকার ডোজ নেওয়ার পরে তার বাহুতে ছোট ব্যান্ডেজ লাগানো হয়েছে।

তিনি বলেন, ‘সাবাশ! আমি কিছুই বুঝতে পারিনি। আমি ও ক্যারেন আগেই টিকা নিতে পেরে অনেক খুশি। আমরা মানুষের টিকার প্রতি আস্থা তৈরির চেষ্টা করেছি।’

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার ‘চিকিৎসা শাস্ত্রের অলৌকিক ঘটনা’ বলে অভিহিত করেছেন পেন্স । ভ্যাকসিন বিতরণের মাধ্যমে করোনা মহামারীর সমাপ্তির শুরু হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্নার তৈরি করোনা টিকা অনুমোদন দিতে প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ প্যানেল এফডিএ’র কাছে মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিতে সুপারিশ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ