আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত ৭ কোটি ৫৫ লাখ

বিশ্বে করোনায় আক্রান্ত ৭ কোটি ৫৫ লাখ
বিশ্বে করোনায় আক্রান্ত ৭ কোটি ৫৫ লাখ

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১৬ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার ৭৮১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ৮২৬ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ৪ কোটি ২৬ লাখ ২ হাজার ২৮৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ১৮০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২৪৬ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৬২ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৫০ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ৭৯ হাজার ৪৪৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৮৯ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮৯ হাজার ২৯৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জনের।

করোনায় মৃত্যুতে ইতালির অবস্থান পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটি অষ্টম। এখন পর্যন্ত ইউরোপের এ দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২১ হাজার ৭৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৮৯৪ জনের।

আর মৃত্যু ও আক্রান্তের দিক থেকে ৬ষ্ঠ অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮২ হাজার ৮২৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৬৪০ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী,শুক্রবার পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২১৭ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ