আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩ লাখ ২১ হাজার ছুঁই ছুঁই

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩ লাখ ২১ হাজার ছুঁই ছুঁই
যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩ লাখ ২১ হাজার ছুঁই ছুঁই

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমেই আরও অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। গত একদিনে দেশটিতে আড়াই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই সাথে প্রাণহানি ঘটেছে প্রায় তিন হাজার মার্কিনির। এতে করে মৃতের সংখ্যা ৩ লাখ ২১ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৪ হাজার ৬৮০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৩৫৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৯৪ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ২০ হাজার ৮৪৫ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ২৮৬ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ১৮ লাখ ৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ৪৩৭ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ২৫ হাজার ৬৬৩ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১১ লাখ ৮১ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২০ হাজার ৪১৪ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৮ লাখ ৮৭ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ২০৬ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৮ লাখ ৬৮ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৬ হাজার ২২২ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৭৬ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ ঝরেছে ১০ হাজার ৩৩২ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭০৫ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৪ লাখ ৩৪ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ২৪৭ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ