আন্তর্জাতিক

নতুন ধরনের করোনা: যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করল ১০ দেশ

নতুন ধরনের করোনা: যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করল ১০ দেশ
নতুন ধরনের করোনা: যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করল ১০ দেশ

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া এবং যুক্তরাজ্যে করোনার একটি নতুন ধরন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ার কথা শুনে দেশটির সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ১০টি দেশ। আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক বিভিন্ন মেয়াদে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।

আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের সভা রয়েছে। এতে এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে।

লন্ডন ও দক্ষিণপূর্ব ইংল্যান্ডে নতুন ধরনের করোনার দাপট লক্ষ্য করা গেছে। এসব অঞ্চলে নতুন করোনাভাইরাসের সংক্রমণই বেশি হচ্ছে। লন্ডনের ৬২ শতাংশ সংক্রমণই নতুন ধরনের।

এজন্য গত শনিবার লন্ডন ও দক্ষিণপূর্ব ইংল্যান্ডে টিয়ার-ফোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এসব এলাকায় নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকতে হবে।

এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই নেদারল্যান্ডস জানায় ১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে দেশটিতে যাত্রীবাহী ফ্লাইট ঢুকতে দেবে না তারা। পরে তারা নদীপথের যাত্রীদেরও ঢুকতে দেওয়া হবে না বলে জানায়। তবে পণ্যবাহী পরিবহণ বা বিমান চলাচল করতে পারবে।

ফ্রান্স অবশ্য ৪৮ ঘণ্টার জন্য স্থল ও আকাশ পথের সব ধরনের পরিবহণ বন্ধ ঘোষণা করেছে।

আগামী ৬ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইতালি। দেশটিতে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।

এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, নতুন ধরনের করোনা ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এখন তা নিয়ন্ত্রণে আনা গেছে।’ তবে তিনি বছরের শেষ সময়টাকে ‘মারাত্মকভাবে কঠিন’ আখ্যা দিয়েছেন।

সচরাচর করোনার চেয়ে নতুন ধরনের করোনা বেশি প্রাণঘাতী এমন কোনো প্রমাণ মেলেনি। তবে এটির সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসির খবরে একথা বলা হয়েছে।

বাংলাদেশ সময় আজ সোমবার সকাল পর্যন্ত যুক্তরাজ্যে ২০ লাখ ৪০ হাজার ১৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৪০১ জনের। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ