আন্তর্জাতিক

একাধিক দেশে নতুন ধরনের করোনার সংক্রমণ

স্থল, জল ও আকাশপথ বন্ধ করল সৌদি আরব

স্থল, জল ও আকাশপথ বন্ধ করল সৌদি আরব
স্থল, জল ও আকাশপথ বন্ধ করল সৌদি আরব

বিশ্বের একাধিক দেশে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণের খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব। একই সঙ্গে স্থল ও জল পথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়।

সৌদি গেজেট জানিয়েছে, গতকাল রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ এসব তথ্য জানায়।

সৌদি সরকারের সিদ্ধান্তগুলো হচ্ছে-

১. জরুরি ক্ষেত্র বাদে এক সপ্তাহের জন্য পৃথিবীর সব দেশ থেকে সাধারণ যাত্রী ও পণ্যবাহী ফ্লাইট আসা বন্ধ। এটি আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে। তবে সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক ফ্লাইটগুলো দেশটি ছেড়ে যেতে পারবে।

২. স্থলপথেও সৌদি আরবে প্রবেশে এক সপ্তাহের নিষেধাজ্ঞা চালু করা হয়েছে। এটিও আরো এক সপ্তাহের জন্য বাড়তে পারে।

৩. ইউরোপসহ যেসব দেশে নতুন ধরনের করোনাভাইরাস ধরা পড়েছে সেসব দেশ থেকে ৮ ডিসেম্বরের পরে আসা সবাইকে নিম্নোক্ত তিনটি নির্দেশনা মানতে হবে-

ক. সৌদি আরবে প্রবেশের দিন থেকে হিসাব করে দুই সপ্তাহ সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।

খ. আইসোলেশন চলাকালে পাঁচ দিন পর পর করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে হবে।

গ. গত তিন মাসের যেকোনো সময় ইউরোপসহ যেসব দেশে নতুন ধরনের করোনাভাইরাস ধরা পড়েছে সেসব দেশে যাওয়া ব্যক্তিদের করোনাভাইরাসের পরীক্ষা করাতে হবে।

এদিক, বাংলাদেশ সময় আজ সোমবার সকাল পর্যন্ত যুক্তরাজ্যে ২০ লাখ ৪০ হাজার ১৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৪০১ জনের। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ