আন্তর্জাতিক

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৫১তম সীমান্ত সম্মেলনে শুরু হয়েছে। এতে দুই বাহিনীর প্রধান নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার বিকাল ৩টায় আসামের রাজধানী গুয়াহাটিতে দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন শুরু হয় বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এর আগে সকালে সীমান্ত সম্মেলনে যোগ দিতে মহাপরিচালকের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল ভারতে পোঁছায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরিফুল ইসলাম জানান, সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করে।

‘সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।’

এরপর বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধি দল বিএসএফের হেলিকপ্টারে করে গুয়াহাটিতে পৌঁছায়। সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান।

সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর যৌথ আলোচনার দলিল (জেআরডি) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরবেন। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ