আন্তর্জাতিক

করোনার নতুন ধরনের দেখা মিললো ফ্রান্সেও

করোনার নতুন ধরনের দেখা মিললো ফ্রান্সেও
করোনার নতুন ধরনের দেখা মিললো ফ্রান্সেও

যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ফ্রান্সেও পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে ব্যক্তির শরীরে নতুন ধরনের করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে তিনি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে এসেছেন।

সম্প্রতি যুক্তরাজ্য করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর জানানো হয়। করোনাভাইরাসের নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে একে একে ইউরোপের দেশগুলো যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করেছে। এসব দেশের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, ফ্রান্স, আয়ারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ইতালি ও তুরস্ক। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে। করোনার নতুন এই ধরনের সংক্রমণে বিশ্বে উদ্বেগ বেড়েছে। নতুন ধরন ঠেকাতে টিকা কতটা কার্যকর হবে, তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে। তবে গবেষকেরা প্রাথমিকভাবে বলছেন, করোনার নতুন ধরন প্রতিরোধেও টিকা কার্যকর।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যেই দক্ষিণ আফ্রিকাতে আরও একটি ধরন পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ আফ্রিকার ধরনটি আরও দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। ইতোমধ্যে সেটি যুক্তরাজ্যেও শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনটি করোনায় পর্যুদস্ত যুক্তরাষ্ট্রেও পৌঁছে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ