আন্তর্জাতিক

হাঙ্গেরি-স্লোভাকিয়ায় করোনার টিকাদান শুরু

হাঙ্গেরি-স্লোভাকিয়ায় করোনার টিকাদান শুরু
হাঙ্গেরি-স্লোভাকিয়ায় করোনার টিকাদান শুরু

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র হিসেবে প্রথম করোনাভাইরাস টিকা প্রয়োগ শুরু করেছে পূর্ব ইউরোপের দুই দেশ হাঙ্গেরি ও স্লোভাকিয়া। স্লোভাকিয়ার মধ্যে প্রথম ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয় পশ্চিমাঞ্চলীয় শহর নিট্রার ফ্যাকাল্টি হাসপাতালে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক ফেসবুক পোস্টে এ বিষয়ে নিশ্চিত করা হয়।

অন্যদিকে হাঙ্গেরিতে প্রথম টিকাদান কার্যক্রম শুরু হয় রাজধানী বুদাপেস্টের উপকণ্ঠে অবস্থিত সাউথ পেস্ট হসপিটাল সেন্টারে। প্রাথমিক পর্যায়ে এ টিকাদান কর্মসূচি মূলত স্বাস্থ্যকর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

হাঙ্গেরির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী মিকলোস কাসলার এক বিবৃতিতে দেশটির টিকাদান কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, চূড়ান্তভাবে করোনা নির্মূল করতে হলে কোনো একটি পপুলেশনের শতকরা ৬৫ থেকে ৭০ শতাংশ মানুষের শরীরে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর অ্যান্টিবডির উপস্থিতি থাকতে হবে।

এরই অংশ হিসেবে তিনি ধাপে ধাপে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো থেকে কমপক্ষে ৪৫০ মিলিয়ন মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে ফাইজার, মডার্না, জ্যানসেন ফার্মাসিউটিক্যাল এনভি, কিউরভ্যাক, অ্যাস্ট্রোজেনকা, সানোফি, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইনসহ টিকা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ৩০০ মিলিয়ন ডোজ টিকা কেনার অগ্রিম চুক্তি করে রেখেছে।

এর অংশ হিসেবে ফাইজার এবং বায়োএনটেকের কাছ থেকে ১০০ মিলিয়ন এবং মডার্নার কাছ থেকে ১৮০ মিলিয়ন ডোজ টিকা কেনার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।

ফাইজার ও বায়োএনটেক ইতোমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রথম চালান হিসেবে ১০ হাজার ডোজ টিকা পৌঁছে দিয়েছে। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য বিভিন্ন দেশ টিকাদান কার্যক্রম শুরু করবে বলে কথা।

ফাইজারের পর আগামী মাসের ছয় তারিখের মধ্যে মডার্নার তৈরি করোনার টিকাকেও আনুষ্ঠানিকভাবে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইউরোপিয়ান মেডিসিন অ্যাজেন্সি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ