আন্তর্জাতিক

তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব, সমর্থন জানালো রাশিয়া

তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব, সমর্থন জানালো রাশিয়া
তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব, সমর্থন জানালো রাশিয়া

তেল আবিবে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে রাশিয়া। ইহুদিবাদী ইসরাইলের সমালোচনা করে বক্তব্য দেয়ায় ওই রাষ্ট্রদূতকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। পরে এ সমর্থন জানায় মস্কো।

রাশিয়া বলেছে, তার রাষ্ট্রদূত মস্কোর মধ্যপ্রাচ্য বিষয়ক ঘোষিত নীতি অনুসরণ করেই বক্তব্য রেখেছে।

গেল ৮ ডিসেম্বর তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি বিক্তোরভ জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনি ও আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সাংঘর্ষিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মূল কারণ, এই অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনও ভূমিকা নেই।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মূল সমস্যা ইরানের কার্যকলাপ নয়, আরব-ইসরাইল ও ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো উপলব্ধি করতে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে।

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরাইল মধ্যপ্রাচ্যে সহিংসতায় উসকানি দিচ্ছে- এমটাও উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত।

তিনি বলেন, ইসরাইল হিজবুল্লাহর ওপর হামলা চালাচ্ছে, হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালাচ্ছে না।

জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন দেশগুলোতে হামলা চালানো ইসরাইলের উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে ওই সাক্ষাৎকারের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিক্তোরভকে তলব করে তাকে ‘তীব্র ভাষায় ভর্ৎসনা’ করে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশের রাষ্ট্রদূতকে তলব করে তেল আবিব অতি মাত্রায় সংবেদনশীলতা দেখিয়েছে। রাশিয়া বিশ্বাস করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনি সংকটের সমাধান করতে হবে। রাশিয়া এ লক্ষ্য বাস্তবায়ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ