আন্তর্জাতিক

চীনে প্রকাশ্য রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৭ জন খুন

চীনে প্রকাশ্য রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৭ জন খুন
চীনে প্রকাশ্য রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৭ জন খুন

চীনে প্রকাশ্য রাস্তায় অতর্কিত হামলা চালিয়ে সাতজনকে নির্মমভাবে হত্যা করেছেন এক দুর্বৃত্ত। তাকে বাধা দিতে গিয়ে এক পুলিশ সদস্যসহ আরও ৭ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

চীনের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত লিয়নিং প্রদেশের কাইয়ুয়ান শহরে রোববার (২৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে। ওই আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার কাইয়ুয়ান শহরের একটি রাস্তায় আচমকা পথচারীদের ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। তারপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন তিনি। এর জেরে অনেক মানুষ গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকে।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ও কর্তব্যরত পুলিশকর্মীরা ওই দুষ্কৃতকারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আহত করেন তিনি। যদিও শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ