আন্তর্জাতিক

আইনে পরিণত হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি

আইনে পরিণত হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি
আইনে পরিণত হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি

ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পর আইনে পরিণত হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি। এর ফলে ব্রিটিশ স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ইইউ’র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য।

এর আগে বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে অনুমোদন দেয়। ঐদিন চুক্তিটি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটি হয়। চুক্তিটির পক্ষে পড়েছে ৫২১টি ভোট এবং বিপক্ষে পড়েছে ৭৩টি ভোট।

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এই মহান দেশের নিয়তি এখন আমাদের হাতে রয়েছে ।

২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার এক বছর পর আগামী ৩১ ডিসেম্বর থেকে ইইউ’র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এতে বাণিজ্যের ক্ষেত্রে বড় বদল আসবে। যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে, আর বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ