আন্তর্জাতিক

আফগানিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

আদেল আইমাক (২৮)
আদেল আইমাক (২৮)

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে বিসমিল্লাহ আদেল আইমাক (২৮) নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই মাসে দেশটিতে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন গণমাধ্যমকর্মী প্রাণ হারালেন।

শনিবার (২ জানুয়ারি) আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহত সাংবাদিক সাদা-ই-ঘোর (ভয়েস অব ঘোর বা ঘোরের কণ্ঠ) নামের এক রেডিও চ্যানেলের প্রধান সম্পাদক ছিলেন। ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহের কাছে গত শুক্রবার অজ্ঞাত কয়েকজন বন্দুকধারী তাঁর ওপর ওই হামলা চালায়। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ বলেন, বিসমিল্লাহ আদেল ২০১৫ সালে ওই রেডিও স্টেশনে যোগ দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ