আন্তর্জাতিক

নাইজারে একসঙ্গে জোড়া হামলায় ৭০ জন নিহত

নাইজারে একসঙ্গে জোড়া হামলায় ৭০ জন নিহত
নাইজারে একসঙ্গে জোড়া হামলায় ৭০ জন নিহত

নাইজারের মালি সীমান্তবর্তী অঞ্চলের কাছে একসঙ্গে দুই গ্রামে হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এটি জঙ্গি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার নিরাপত্তা বাহিনী সূত্র এ তথ্য জানিয়েছে।

পশ্চিম আফ্রিকান দেশটির টেকোম্বাংউ গ্রামে ৪৯ জন নিহত হয়েছেন। একই সঙ্গে হামলাটিতে আহত হয়েছেন আরও ১৭ গ্রামবাসী। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একটি নিরাপত্তা বাহিনী সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

আরেকটি সূত্র, নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রবীণ কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধে জানিয়েছেন, দেশটির জারোমদারেয়ে গ্রামে অন্তত ৩০ জনকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় নাইজারের সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রয়টার্সের খবর, পশ্চিম আফ্রিকার এ দেশটি আগে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গিদের আক্রমণ সহ্য করেছে। গত বছরও দেশটির পশ্চিমাঞ্চলে মালি, বুরকিনা ফাসো এবং দক্ষিণ-পূর্ব নাইজেরিয়া সীমান্তের কাছে হামলায় কয়েকশ’ লোক নিহত হয়েছেন। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ