আন্তর্জাতিক

পাকিস্তানে মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

পাকিস্তানে মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
পাকিস্তানে মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

মুম্বাই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ভারত যাকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দায়ী করে আসছে, সেই জঙ্গি নেতা জাকিউর রহমান লাকভিকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। তবে এ লস্কর-ই-তৈয়বা নেতাকে নির্দিষ্ট কোনো জঙ্গি হামলার জন্য গ্রেপ্তার করা হয়নি।

তাকে সন্ত্রাসবাদে অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তানের একজন কাউন্টার টেররিজম কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের

পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) একজন মুখপাত্র বলেন, নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বা নেতা জাকিউর রহমান লাকভিকে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট কোনো জঙ্গি হামলার অভিযোগে নয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি নিষেধাজ্ঞা কমিটি জানিয়েছে, লাকভি লস্কর-ই-তৈয়বার অভিযান বিষয়ক প্রধান এবং তিনি চেচনিয়া, বসনিয়া, ইরাক ও আফগানিস্তানসহ অন্যান্য দেশ ও অঞ্চলের জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত।

এদিকে, ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, মুম্বাই হামলার একমাত্র জীবিত বন্দুকধারী তার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে জিজ্ঞাসাবাদকারীদের বলে গেছেন, আক্রমণকারীরা লাকভির সংস্পর্শে ছিলেন।

২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যিক রাজধানীতে চালানো ওই হামলায় ১৬৬ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছিলেন।

লাকভিকে বিচারের মুখোমুখি করার জন্য ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু ইসলামাবাদ বলছে, লস্করের এ নেতাকে বিচারের মুখোমুখি করার মতো বাস্তব প্রমাণ সরবরাহ করেনি দিল্লি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ