যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো কাউন্টিতে এসইউভি ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) এ কথা জানিয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে হাইওয়ে পেট্রোল জানায়, স্টেট রুট ৩৩-এ শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এসইউভির ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে অপর দিক থেকে আসা পিকআপের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপে আগুন ধরে যায়। এর আট যাত্রীর সবাই এবং এসইউভির ড্রাইভার প্রাণ হারান। / এনটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: