আন্তর্জাতিক

অডিও কল ফাঁস

ট্রাম্প কর্মকর্তাকে বললেন ভোট খুঁজে বের করতে

কর্মকর্তাকে বললেন ভোট খুঁজে বের করতে বলেন ট্রাম্প
কর্মকর্তাকে বললেন ভোট খুঁজে বের করতে বলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি শেষ হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলাতে জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তাকে ভোট খুঁজে বের করতে বলেছেন। নির্দেশ না মানলে অনেক ঝুঁকির মধ্যে পড়বেন বলেও সেই কর্মকর্তাকে হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ সংক্রান্ত ট্রাম্পের ফোন কলের একটি অডিও ফাঁস হয়েছে। যেখানে এসব কথা তাকে বলতে শোনা যায়।

গত শনিবারের এই ফোন কলে জর্জিয়ায় নির্বাচনের ফলাফল বদলানোর চেষ্টা করেছেন ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে ১১ হাজার ৭৭৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। শুরু থেকেই ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। কয়েকটি রাজ্যে ফলাফল বদলানোর চেষ্টা করেও তিনি সফল হননি।

জর্জিয়ায় একাধিকবার অডিট ও নির্বাচনের ফলাফল পুনরায় গণনা করা হয়েছে। এরপরেও সেখানে বাইডেনের বিজয়ই নিশ্চিত হয়েছে। আগামী ৬ জানুয়ারি সিনেটে এই ফলাফল অফিসিয়ালভাবে অনুমোদন লাভ করবে তা প্রায় নিশ্চিত।

তবুও ট্রাম্প নির্বাচনী ফলাফল পরিবর্তনে তার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। ফোন কলে রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট ব্র্যাড র্যা ফেনস্পারজারকে তিনি বলেন, ‘অতএব দেখুন। আমি শুধু এই কাজ করতে চাই। আমি শুধু ১১ হাজার ৭৮০টা ভোট খুঁজে পেতে চাই, যা আমাদের এখনকার চেয়ে একটি বেশি। কারণ আমরা এই অঙ্গরাজ্যে জিতেছি।’

ট্রাম্প র্যা ফেনস্পারজারকে আরও বলেন, ‘জর্জিয়া অঙ্গরাজ্যের জনগণ রেগে আছে, দেশের জনগণও রেগে আছে…এটা বলতে কোনো সমস্যা নেই যে, আপনি জানেন, আপনি আবার গুণেছেন।’ জবাবে র্যা ফেনস্পারজার বলেন, ‘জনাব প্রেসিডেন্ট, আপনার চ্যালেঞ্জ হচ্ছে, আপনার কাছে যে ডেটা আছে সেটা ভুল।’

শনিবারের কলে ট্রাম্প র্যা ফেনস্পারজারকে একটি ‘বাচ্চা’ এবং ‘অসৎ অথবা অযোগ্য’ বলে উল্লেখ করেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরাও ফোন কলে ছিলেন যাদের মধ্যে রয়েছে চিফ অফ স্টাফ মার্ক মেডোস ও রক্ষণশীল আইনজীবী ক্লেটা মিচেল। এছাড়া র্যা ফেনস্পারজারের সাধারণ পরামর্শক রায়ান জার্মানিও সেই কলে ছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হোয়াইট হাউস, ট্রাম্পের প্রচারণা শিবির ও মেডোস এ বিষয়ে কোনো মন্তব্য করতে সাড়া দেননি। র্যা ফেনস্পারজারের কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ