আন্তর্জাতিক

শিশুদের স্কুলে পাঠাতে বললেন বরিস জনসন

শিশুদের স্কুলে পাঠাতে বললেন বরিস জনসন
শিশুদের স্কুলে পাঠাতে বললেন বরিস জনসন

ব্রিটেনে করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অবস্থা আর লকডাউনের মধ্যেই শিশুদের স্কুলে পাঠানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ সোমবার (৪ জানুয়ারি) থেকে স্কুল খোল‌া আছে এমন এলাকাগু‌লোতে সন্তানদের স্কুলে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

করোনার ভয়াবহ প‌রি‌স্থি‌তির মধ্যেও শিশুদের প্রাথ‌মিক বিদ‌্যালয়ে পাঠাতে তিনি এ আহ্বান জানিয়েছে। য‌দিও তার এমন আহ্বানে অ‌ভিভাবক‌দের মধ্যে মিশ্র প্রতি‌ক্রিয়া সৃ‌ষ্টি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বি‌বি‌সিতে সরাস‌রি সম্প্রচা‌রিত এক‌টি অনুষ্ঠানে অংশ নি‌য়ে ব্রিটেনের করোনা প‌রি‌স্থি‌তি, ভ‌্যাক‌সিন সরবরাহ, লকডাউনে অর্থনীতির বিপর্যয়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন জনসন।

তিনি বলেন, আমার মনে কোনও সন্দেহ নেই যে স্কুল নিরাপদ। তবে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন করোনা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দুই সপ্তাহের স্কুল বন্ধের বিষয়টি ব্যতিক্রম। শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম এবং শিক্ষার উপকার অনেক বেশি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মাসের পর মাস লকডাউনে দেশের অর্থনীতি ক্ষ‌তিগ্রস্ত হচ্ছে। মানুষজন ঘরে থাকতে থাকতে মান‌সিক ক্ষ‌তির শিকার হচ্ছেন। শিশুদের লেখাপড়া সবার আগে। স্কুল নিরাপদ। তাই তাদের স্কুলে পাঠাতে হবে।

ইংল্যান্ডের বেশিরভাগ প্রাথমিক স্কুল সোমবার থেকে খুলবে বলে বলে প্রত্যাশা করা হচ্ছে। য‌দিও ব্রিটেনের শিক্ষক ইউ‌নিয়ন স্কুল বন্ধ রাখার পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। তারা বলছে, স্কুলের কর্মীদের কাজে যোগদান নিরাপদ নয় এবং সব প্রাথমিক বিদ্যালয়ে দূরশিক্ষণ কার্যক্রম চালু করা উচিত। কয়েকটি স্থানীয় প্রশাসনও বড়দিনের ছুটির পর স্কুল পুনরায় খোলা নিয়ে উদ্বেগ জানিয়েছে।

বরিস জনসন বলেন, আগামী তিন মাসের মধ্যে এক কোটি ভ‌্যাক‌সিন ব্রিটিশ জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। আজ সোমবার থেকে সপ্তাহে ২০ লাখ ভ্যাকসিন ডোজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ