আন্তর্জাতিক

ইসরায়েলের বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ চুরি

ইসরায়েলের বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ চুরি
ইসরায়েলের বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ চুরি

ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ চুরি হয়েছে। দেশটির দৈনিক ‘ইয়াদিউত অহারোনোত’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ‘আন নাকাব’ এলাকায় প্রশিক্ষণের কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। আর সেখানকার অস্ত্র ভাণ্ডার থেকেই চুরি হয়েছে গোলা বারুদ। এই কাজে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা জড়িত বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

পত্রিকাটি আরো জানিয়েছে, তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে ৫ দশমিক ৫৬ মিলিমিটার ব্যাসার্ধের ৯৩ হাজারের বেশি গুলি চুরি হয়েছে। এই চুরির ঘটনাকে বড় ধরণের দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

ইসরায়েলের এক সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের গুদাম থেকেও ব্যাপক পরিমাণ বিস্ফোরক চুরি হয়েছে।

এর আগেও গত কয়েক বছরে ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদ চুরি যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ