আন্তর্জাতিক

চীনা আট অ্যাপ নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন

চীনা আট অ্যাপ নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন
চীনা আট অ্যাপ নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন

চীনা সংস্থার সঙ্গে সম্পর্কিত আটটি অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশনায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য এই সব সংস্থা বেইজিংকে দেওয়ার ব্যাপারে জাতীয় নিরাপত্তার শঙ্কায় ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, আলিপে, উইচ্যাট পে, শেয়ারইটসহ মোট আটটি অ্যাপ রয়েছে সেই তালিকায়। ৪৫ দিনের মধ্যে এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে জানিয়েছেন, অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। তার শঙ্কা, এসব ব্যবহার করে চীন সরকার সরকারি কর্মচারীদের অবস্থান ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।

যদিও এই আদেশ কার্যকর হওয়া পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট থাকবেন না ট্রাম্প। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে ক্ষমতা গ্রহণের কথা।

চীনা অ্যাপ নিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও এ ব্যাপারে জো বাইডেনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ