আন্তর্জাতিক

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত
ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। টুইটার কর্তৃপক্ষ বলছে, ফের সহিংসতার উসকানি দেওয়ার ঝুঁকি থাকায় তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। খবর বিবিসি।

শুক্রবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বলেছে, @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে সম্প্রতি যেসব টুইট করা হয়েছে, সেসব টুইট ঘিরে যেসব কমেন্ট ও প্রসঙ্গ উঠে এসেছে তা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছিল। তখন টুইটার কর্তৃপক্ষ বলেছিল, ট্রাম্প যদি আবার এই প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ করেন তবে এটি ‘স্থায়ীভাবে’ বন্ধ করে দিবে।

গত বুধবার ট্রাম্প একাধিক বার্তা টুইট করে মার্কিন ক্যাপিটলে আক্রমণকারীদের দেশপ্রেমিক বলেছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ