আন্তর্জাতিক

হঠাৎ অন্ধকারে নিমজ্জিত গোটা পাকিস্তান

হঠাৎ অন্ধকারে নিমজ্জিত গোটা পাকিস্তান
হঠাৎ অন্ধকারে নিমজ্জিত গোটা পাকিস্তান

বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবলো পাকিস্তানের একের পর এক শহর । শনিবার (৯ জানুয়ারি) মাঝরাতের কিছু আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। জানা যায় জাতীয় পাওয়ার গ্রিডে সমস্যার কারণেই এই বিভ্রাট হয়েছে। খবর বিবিসি’র।

পাকিস্তানে একের পর এক শহর থেকে বিদ্যুৎ বিভ্রাটের এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। পাশাপাশি বাড়তে থাকে সরকারের নানামুখী সমালোচনা। করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, কাসুর থেকে শুরু করে একের পর এক শহর থেকে বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাতে থাকেন বিভ্রাটের কারণ ও বিষয়টি সুরাহা করার কথা।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শাফকাত টুইট বার্তায় জানান, ন্যাশনাল ট্রান্সমিশন অ্যান্ড ডেসপ্যাচ কম্পানির সিস্টেমে ট্রিপ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান টুইট বার্তায় জানিয়েছেন, ‘পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমে ফ্রিকোয়েন্সি এক ধাক্কায় অনেকটা নেমে যাওয়ায় দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে । কেন এমনটা ঘটল তা ইতিমধ্যেই খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি । পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার জন্যও অনুরোধ করেন।

বিভ্রাটের কারণে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরও । বেশ কিছু মোবাইল ও ইন্টারেনেট পরিষেবার ওপরেও পড়েছে প্রভাব। করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয় বিভ্রাটের কারণে।

সরকারের সমালোচনা করে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ১৯৯৯ সালে শেষ বার যখন দেশে বড়সড় ব্ল্যাকআউট হয়েছিল, সেই সময়ের কথা তুলে ধরেন। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফকে সে সময় পারভেজ় মুশাররফ গ্রেফতার করেছিলেন। পাকিস্তানে তখন সামরিক শাসনও জারি হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ