আন্তর্জাতিক

শিকাগোতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪

শিকাগোতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪
শিকাগোতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪

শিকাগোতে চারঘণ্টা ধরে শহরের দুই এলাকায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলে নিহত হন অন্তত তিনজন ও গুরুতর আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকধারীর।

জানা যায় স্থানীয় সময় শনিবার দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্তে তাণ্ডব শুরু করে এক বন্দুকধারী । আচমকাই শহরের একাধিক এলাকায় গুলি চালায় সে। বিভিন্ন বয়স, পেশার মানুষজনকে আক্রমণ করে। হামলাকারীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। প্রথমে শিকাগো বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় চালায় এক বন্দুকধারী। তার ছোড়া গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়। পুলিশ জানায়, পার্কিং লটে নিজের গাড়িতে বসেছিলেন ওই ছাত্র। তাকে লক্ষ্য করে গুলি চালায় ওই বন্দুকধারী । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ওই হামলাকারী। সেখানকার নিরাপত্তারক্ষীকে জখম করে এবং এক বৃদ্ধাকে লক্ষ করে গুলি ছুড়লে তাঁর ঘাড়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে আনার পর নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে এক পরিচিত ব্যক্তির গাড়ি চুরি করে চম্পট দেয় হামলাকারী। তখন থামেনি তার হত্যাযজ্ঞ। পরে এক নাবালিকা, রেস্তরাঁর কর্মীকে নিশানা করে গুলি ছোড়ে। পরে গাড়ি নিয়ে পালানোর দেওয়ার চেষ্টা করে সে। গাড়ি নিয়ে পৌঁছে যায় শিকাগো সীমান্তে।

এদিকে একের পর এক হামলার খবর পেয়ে সতর্ক হয়ে যায় শিকাগো পুলিশ। শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত বন্দুকধারীর নাম নাইটেঙ্গেল। কিন্তু কেন সে হামলা চালিয়েছে, সেই কারণ এখনও অজানা। ইতোমধ্যে হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ