আন্তর্জাতিক

৫০ বছরে সবচেয়ে বেশি তুষারপাতে বিপর্যস্ত স্পেন

৫০ বছরে সবচেয়ে বেশি তুষারপাতে বিপর্যস্ত স্পেন
৫০ বছরে সবচেয়ে বেশি তুষারপাতে বিপর্যস্ত স্পেন

গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতে বিপর্যস্ত স্পেন। তুষার ঝড় ফিলোমেনার কবলে পড়ে তুষারে ঢেকে গেছে দেশটির অর্ধেকের বেশি অংশ। মাদ্রিদের তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রিতে নামার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অফিস। খবর আল জাজিরা'র।

মাদ্রিদে তুষার-ঝড় ফিলোমেনার কারণে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। স্পেনের প্রায় ২০ হাজার কিলোমিটার সড়ক এখন বরফের পুরু আস্তরের নিচে। কোনো কোনো জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। রাস্তাঘাটে আটকা পড়েছে যানবাহন, যেখানে খাবার ও পানি ছাড়া প্রায় ১২ ঘণ্টা ধরে আটকে রয়েছে অনেকে।

এখন পর্যন্ত প্রায় ৫শ' সড়কে আটকে পড়া দেড় হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বন্ধ ঘোষণা করা হয়েছে মাদ্রিদ বিমানবন্দর।

এদিকে ব্যাপক তুষারপাতে সড়ক ও ট্রেন বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হচ্ছে দেশটির নাগরিকদের। পাশাপাশি ব্যাহত হচ্ছে চলমান মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহের কাজও।

এ সপ্তাহেই মাদ্রিদের তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় টানা তুষারপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির অন্তত দশটি প্রদেশে এরই মধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। / জন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ