আন্তর্জাতিক

জাপানে তীব্র তুষারঝড়ে জনজীবন স্থবির, ৮ জনের মৃত্যু

জাপানে তীব্র তুষারঝড়ে জনজীবন স্থবির, ৮ জনের মৃত্যু
জাপানে তীব্র তুষারঝড়ে জনজীবন স্থবির, ৮ জনের মৃত্যু

জাপানে এবার যে পরিমাণ তুষারপাত হবে বলে ধরণা করা হয়েছিল, এরচেয়ে দ্বিগুণ হচ্ছে। দেশটির কয়েকটি অংশে তীব্র তুষারঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

বিবিসির একটি ভিডিও বার্তায় বলা হয়েছে, বছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল, তার দ্বিগুণ হচ্ছে।

আবহওয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এনএইচকের প্রতিবেদন বলা হয়েছে, সোমবার সারাদিন ধরে জাপান সাগরের উপকূলীয় অঞ্চল বরাবর ভারী তুষারপাত অব্যাহত।

শক্তিশালী শীতকালীন নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে ব্যাপক তুষারপাত হচ্ছে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে।

বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। যারা বাইরে বের হবেন তাদের বরফ আচ্ছাদিত সড়ক ও বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

তুষার ধস, ছাদ থেকে পড়া তুষার ও বৈদ্যুতিক তারের ওপর জমা তুষারের বিষয়েও তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তুষারের কারণে রোববার রাত পর্যন্ত দুর্ঘটনায় আটজন মারা গেছেন ও ২৭০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নিগাতা, তোয়ামা, ইশিকাওয়া, ফুকুই ও গিফু প্রিফেকচারে দুর্ঘটনায় পড়েছেন। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ