আন্তর্জাতিক

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকবেন বাংলাদেশের ১২২ সেনা

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকবেন বাংলাদেশের ১২২ সেনা
ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকবেন বাংলাদেশের ১২২ সেনা

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১২২ জন সদস্য। ভারতীয় বিমান বাহিনীর ‘সি-১৭ গ্লোবমাস্টার’ নামের আকাশযানে চড়ে দিল্লি গেছেন তারা।

আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশেষ কুচকাওয়াজ। প্রজাতন্ত্র দিবসের ৭০ বছরের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ভারতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকছে। এ নিয়ে বেশ আনন্দিত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন তিনি।

এ বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই এবার বাংলাদেশের সেনা সদস্যদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত ভারতীয় হাইকমিশনার। দুই দেশের সৌহার্দ্যের বিষয়টি উল্লেখ করে টুইটারে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে লড়েছি, একসঙ্গে পথ চলেছি। দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে পেরে আমরা গর্বিত।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ