আন্তর্জাতিক

ইথিওপিয়ায় দুই ঘণ্টায় ৮০ জনকে হত্যা

ইথিওপিয়ায় দুই ঘণ্টায় ৮০ জনকে হত্যা
ইথিওপিয়ায় দুই ঘণ্টায় ৮০ জনকে হত্যা

ইথিওপিয়ায় শিশুসহ কমপক্ষে ৮০ জন সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে। আফ্রিকার দেশটির পশ্চিমাংশে এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

কমিশনের মুখপাত্র অ্যারন মাশোর বরাতে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বেনিশানগুল-গুমুজ এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে হামলা চালানো হয়। এলাকাটি সুদান ও দক্ষিণ সুদানের সীমান্ত ঘেঁষা।

মানবাধিকার কমিশনের ওই কর্তা বলেন, ‘২ থেকে ৪৫ বছর বয়সী ৮০ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।’

হামলায় থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছে, ৮২ জনের লাশ উদ্ধার হতে দেখেছেন তিনি। আহত হয়েছেন ২২ জন।

তিনি বলেন, ‘হত্যাযজ্ঞ চালাতে বেশিরভাগ ক্ষেত্রে ছুড়ি ব্যবহার করা হয়েছে। ধনুক ও আগ্নেয়াস্ত্রও ছিল তাদের সঙ্গে।

ওপর আরেক ব্যক্তি জানিয়েছে, এই হামলায় শতাধিক লোক অংশ নিয়েছিল। অনেকেই সামরিক বাহিনীর পোশাক পরা ছিলেন। তাদের কারও পরিচয় জানাযায়নি।

এদিকে এখনও এই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে নেইনি কেউই। বেশ কয়েক মাস ধরেই বেনিশানগুল-গুমুজে সহিংসতা চলছে। প্রাণ গেছে হাজারও মানুষের।

গেল ডিসেম্বরের ২৩ তারিখ ২০৭ জনকে একসঙ্গে হত্যা করা হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ