আন্তর্জাতিক

মালিতে বোমা হামলায় ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৬

মালিতে বোমা হামলায় ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৬
মালিতে বোমা হামলায় ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৬

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলার ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ছয়জন। জাতিসংঘের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল বুধবার দেশটির মধ্যাঞ্চল টিম্বাকটুর বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।

আগে থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হয়। একই সময় অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের ওপর গুলি চালায়। কারা এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। তবে ওই অঞ্চলে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে।

নিহত শান্তিরক্ষীরা আইভরি কোস্ট থেকে এসেছিলেন বলে এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মালির জাতিসংঘ মিশনে ১৩ হাজারেরও বেশি সেনা সদস্য কর্মরত রয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ও মধ্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দমনে কাজ করছেন তারা। এখন পর্যন্ত মিশনটির প্রায় ২৩০ জন সদস্য প্রাণ হারিয়েছেন। / রয়টার্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ