আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৪

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৪
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৪

ইন্দোনেশিয়ায় এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে দেশটির সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের ঘটনায় কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেক ভবন ধ্বংস হয়েছে। স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান জানান, সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

এই ভূমিকম্পের উৎস ছিল মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্যমতে, সুলাওয়েসির শহর দক্ষিণ মামুজুতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মারা গেছে ৩৪ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ