আন্তর্জাতিক

ভুলের দায় নিয়ে পদত্যাগ করল নেদারল্যান্ডস সরকার

ভুলের দায় নিয়ে পদত্যাগ করল নেদারল্যান্ডস সরকার
ভুলের দায় নিয়ে পদত্যাগ করল নেদারল্যান্ডস সরকার

শিশু কল্যাণ তহবিলের অর্থ নেওয়ার ক্ষেত্রে হাজার হাজার পরিবারের বিরুদ্ধে প্রতারণার ভুল অভিযোগ আনার দায় নিয়ে গতকাল শুক্রবার পদত্যাগ করেছে নেদারল্যান্ডস সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

নির্বাচনের মাত্র দুই মাস বাকি থাকতে শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডসের রাজা উইলেম-অ্যালেক্সান্ডারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিলের সহায়তা নেওয়ার ক্ষেত্রে প্রতারণা বা জালিয়াতির অভিযোগ আনেন নেদারল্যান্ডসের কর কর্মকর্তারা। সেসব পরিবারকে সহায়তার অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। ফলে বহু পরিবার নিদারুণ আর্থিক সংকটের মধ্যে পড়ে যায়। বহু পরিবারকে হারাতে হয় ঘর।

পরে দেখা যায়, ঠিক জায়গায় সই না থাকা বা ফরম পূরণের ক্ষেত্রে ছোটোখাটো ভুলের জন্যও অনেক পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

ট্যাক্স অফিসের এমন ভুলের জন্য সরকার ক্ষমা চেয়েছে। প্রত্যেককে ৩০ হাজার ইউরো করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

৬০০ পরিবারের প্রতিনিধিত্বকারী আইন কর্মকর্তা অরল্যান্ডো কাদির বলেছেন, সরকারের আমলারা গোষ্ঠি চিহ্ণ ধরে টার্গেট করেছেন। যেসব নাম বিদেশি মনে হয়েছে সেগুলোকে ধরেছেন তারা।

একই ইস্যুতে গত বৃহস্পতিবার এ ঘটনায় বিরোধী দল লেবার পার্টির নেতা লোডউইজক অ্যাশ্চার সমাজকল্যাণ মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেন, ‘একটি ব্যর্থ সিস্টেম সরকারকে জনগণের শত্রু বানিয়েছে।’

ভুক্তভোগী ২০টি পরিবার এ সপ্তাহে সমাজকল্যাণ মন্ত্রী অ্যাশ্চার ও তিন দলীয় জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। জোট সরকারের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্য, শিশু অধিকার লঙ্ঘন ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগ আনা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ