আন্তর্জাতিক

বাইডেনের শপথ ঘিরে সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা

বাইডেনের শপথ ঘিরে সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা
বাইডেনের শপথ ঘিরে সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ আগামী বুধবার। এই শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সতর্কতা জারি করা হয়েছে।

গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলার মতো ঘটনার পুনারাবৃত্তি রোধে সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হচ্ছে। খবর বিবিসির

ওইদিন নির্বাচনে বাইডেনের জয়ের স্বীকৃতির জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসে যৌথ অধিবেশন চলার মধ্যে ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে পুলিশ। ওই ঘটনায় একজন পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।

বাইডেনের শপথ সামনে রেখে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র মিছিল করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

অনলাইনে ট্রাম্পপন্থি ও কট্টর ডানপন্থি নেটওয়ার্কগুলোর করা পোস্টে ১৭ জানুয়ারি সশস্ত্র বিক্ষোভ এবং অভিষেকের দিন ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসি অভিমুখে যাত্রার ডাক দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল বন্ধ রাখা হয়েছে। রাজধানীর সড়কগুলোতে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইতোমধ্যে বাইডেনের টিম যু্ক্তরাষ্ট্রবাসীকে করোনা মহামারির মধ্যে রাজধানীতে না আসার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন ডিসির মেয়রসহ স্থানীয় কর্মকর্তারা জনগণকে শপথ অনুষ্ঠান দূর থেকে দেখার পরামর্শ দিয়েছেন। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ