আন্তর্জাতিক

দেশে ফিরেই গ্রেফতার রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনি

দেশে ফিরেই গ্রেফতার রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনি
দেশে ফিরেই গ্রেফতার রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনি

পাঁচ মাস পর দেশে ফিরেই পুলিশের হাতে গ্রেফতার হলেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। স্থানীয় সময় রোববার (১৭ জানুয়ারি) মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দর থেকে ৪৪ বছর বয়সী এই বিরোধীদলীয় নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ খবর জানিয়েছে বিবিসি।

অ্যালেক্সি নাভালনির মুখপাত্র কীরা ইয়ারমিশ এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় তিনি লিখেছেন, বিমানবন্দর থেকে পুলিশ অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করেছে। তার সাথে কাউকে দেখা করার সুযোগও দেওয়া হয়নি।

নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রাত ৮ টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। তাদের উড়োজাহাজ নামার কথা ছিল নুকোভো বিমানবন্দরে। এ সময় বিমানবন্দরে হাজার হাজার সমর্থক তাকে স্বাগত জানাতে ফুল নিয়ে উপস্থিত হন। কিন্তু নাভালনির বিমান সেখানে নামতে না দিয়ে শেরেমিতিয়েভোয় সরিয়ে নেওয়া হয়।

নাভালনিকে গত বছর বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। যদিও এ বিষয়টি ক্রেমলিন বারবার অস্বীকার করেছে। তবে সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টে নাভালনিকে বিষ প্রয়োগের সত্যতা পাওয়া গেছে।

গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভলনি। উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানায় যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

গত বুধবার নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে রাশিয়ায় ফেরা এবং পুনরায় রাজনীতি শুরুর কথা জানান এই নেতা। তার ফেরা নিয়ে ক্রেমলিনের আপত্তি না থাকলে রাশিয়ার কারা বিভাগ ২০১৪ সালের একটি মামলায় স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগে মস্কোতে ফেরামাত্র নাভালনিকে গ্রেফতার করে।

এদিকে নাভালনিকে গ্রেফতার করায় ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং ইতালি নিন্দা জানিয়েছে। তারা তাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় সুরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভান নাভালনির গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, নাভালনির ওপর ক্রেমলিনের আক্রমণ কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, বরং রাশিয়ান জনগণ, যারা তার কণ্ঠস্বর শুনতে চান তাদের ওপর হামলা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ