আন্তর্জাতিক

সাহারা ও সৌদি আরবের মরুভূমিতে বিরল তুষারপাত

সাহারা ও সৌদি আরবের মরুভূমিতে বিরল তুষারপাত
সাহারা ও সৌদি আরবের মরুভূমিতে বিরল তুষারপাত

জানুয়ারীতে বিশ্বের অনেক জায়গায় তুষার এবং বরফ পড়তে দেখা যায়। তবে আফ্রিকা এবং মধ্য প্রাচ্যের মরুভূমি সাধারণত তাদের মধ্যে থাকে না। কিন্তু এ বছর আফ্রিকার সাহারায় ভারী তুষারপাত হয়েছে এবং সৌদি আরবে তাপমাত্রা নেমে গেছে - ২ ডিগ্রি সেলসিয়াসে। এই অঞ্চলের মরুভূমিতে হলুদ বালি সাদা বরফে ঢেকে গেছে। একজন ফটোগ্রাফার বালি ও বরফের অসাধারণ কিছু ছবি তুলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল কিছু ছবি প্রকাশও করেছে।

জিও টিভির রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের আসির অঞ্চলে এই বিরল তুষারপাত দেখতে স্থানীয় বাসিন্দা এবং বিদেশি পর্যটকরা আসছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তুষারপাত হচ্ছে। তবে শীত মৌসুমে সাধারণত এখানে তুষারপাত হয় না।

সাহারার আইন সেফরাকে মরুভূমির দ্বার বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০০ মিটার উঁচুতে অবস্থিত, এই এলাকা আটলাস পর্বত দ্বারা বেষ্টিত। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। বিগত হাজার হাজার বছর ধরে এখানে তাপমাত্রা এবং আর্দ্রতায় বড় পরিবর্তন হয়েছে।

তবে একদল বিশেষজ্ঞরা আশা করছেন, এই মরুভূমি আবারও সবুজ হবে। কিন্তু বর্তমানে সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত হওয়ায় যারপরনাই আনন্দিত সেখানকার স্থানীয় লোকেরা। প্রচুর পর্যটকেরাও সেখানে আসছেন।

রিপোর্ট মোতাবেক, এলাকায় প্রায় ৫০ বছর পর তাপমাত্রা এত কমে গিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মরুভূমিতে বরফের মধ্যে উটে চড়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করছেন।

উল্লেখ্য, মরুভূমিতে তুষারপাত খুবই বিরল। তবে ঠাণ্ডা কিন্তু এখানেও অনেক পড়ে। রাতের বেলা তাপমাত্রা হঠাৎ নেমে আসে। / ডেইলি মেইল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ