আন্তর্জাতিক

ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৫

ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৫
ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৫

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে মঙ্গলবার সকালে এক দুর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। তারা একটি রাস্তার কাছে ঘুমিয়ে ছিলেন। সে সময় দ্রুত গতির একটি ট্রাক ওই শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মারা যান। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সুরাট থেকে ৬০ কিলোমিটার দূরের কোসাম্বা গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। মালামাল বহনকারী একটি ট্রাক ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর দিয়ে চলে গেছে। কিম মান্দভি রাস্তার ধারে ওই শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন।

দুর্ঘটনায় ৮ শ্রমিক আহত হন। তাদের হাসপাতালে ভর্তির পর আরও তিনজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ১৫ জন। ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, সুরাটে ট্রাক দুর্ঘটনায় নিহতের ঘটনা দুঃখজনক। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ