আন্তর্জাতিক

স্যামসাং প্রধানের আড়াই বছরের কারাদণ্ড

স্যামসাং প্রধানের আড়াই বছরের কারাদণ্ড
স্যামসাং প্রধানের আড়াই বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরীয় ব্যবসা সাম্রাজ্য স্যামসাংয়ের কার্যত প্রধান লি জে-ইয়ংকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ব্যাপক দুর্নীতির কারণে তাঁর বিরুদ্ধে গতকাল সোমবার এই দণ্ড ঘোষণা করা হয়। বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন ও মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান লি। লির কারাদণ্ডের খবরে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম ৪ শতাংশ পড়েছে।

গত বছরের অক্টোবরে লির বাবা লি কুন হির মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর তাঁরই স্যামসাংয়ের দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু এর মধ্যেই লির কারাদণ্ড হওয়ায় দেশটির বহুজাতিক প্রতিষ্ঠানটির মালিকানা পুনর্গঠন পিছিয়ে যেতে পারে। / এএফপি, রয়টার্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ