আন্তর্জাতিক

প্রকাশ্যে এলেন জ্যাক মা

প্রকাশ্যে এলেন জ্যাক মা
প্রকাশ্যে এলেন জ্যাক মা

সব জল্পনার অবসান ঘটিয়ে দুই মাসের বেশি সময় পর প্রকাশ্যে এলেন জ্যাক মা। তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিরুদ্ধে চীনা নিয়ন্ত্রক সংস্থার তদন্ত ও অক্টোবরের পর থেকে মা আর প্রকাশ্যে না আসায় গুজব উঠেছিল তিনি নিখোঁজ। অবশেষে দেখা মিলল এই ধনকুবেরের। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের অক্টোবরের শেষদিকে সাংহাইয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে জ্যাক মা-কে দেখা গিয়েছিল। এটাই শেষ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। সাংহাই-এর ওই অনুষ্ঠানে দেওয়া ভাষণে চীনা নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন জ্যাক মা। দৃশ্যত ওই ঘটনায় ক্ষুব্ধ হয় বেইজিং। স্থগিত করে দেওয়া হয় আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও।

একটি টিভি শো-তে দুই মাস ধরে অনুপস্থিত থাকার পর এর চূড়ান্ত পর্বেও বিচারকের আসনে মাকে দেখতে না পাওয়ায় তার নিখোঁজ হওয়ার গুঞ্জন জোরালো হয়েছিল। বুধবারের এক ভিডিওতে উদ্যোক্তাদের একটি অনলাইন সম্মেলনে জ্যাক মার উপস্থিতি টের পাওয়া যায়। একটি স্থানীয় ব্লগে প্রথম তার বিষয়টি নিয়ে লেখা হয়। পরে ওই সম্মেলনে ছিলেন এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এই দুই মাসের মধ্যে চীনা সরকারের নানা রকম খড়্গের মুখে পড়েছে আলিবাবা। আলিবাবার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের তদন্ত শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। এ ছাড়া অ্যান্ট গ্রুপ থেকে এই প্রতিষ্ঠানের অনলাইন আর্থিক সেবা দেওয়া বিভাগকে আলাদা করে ফেলারও নির্দেশ দিয়েছে তারা। আর এসব সিদ্ধান্তের মধ্যে দেখা দিলেন জ্যাক মা। / বাট্রি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ