আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন

মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন
মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেছেন। আর নিজের আসনে বসে প্রথম দিনেই তিনি বাতিল করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি সিদ্ধান্ত। এর মধ্যে অন্যতম হল- কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল।

জো বাইডেন স্থানীয় সময় বুধবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং প্রথম দিনেই অফিসে বসে তিনি ১৫টি নির্বাহী আদেশে সই করেন।

বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে- ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে।

বুধবার ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। ডোনাল্ড ট্রাম্প জরুরী ঘোষণার মধ্যদিয়ে এই প্রকল্পে বিপুল অংকের তহবিল বরাদ্দ দিয়েছিলেন কিন্তু জো বাইডেন তা বাতিল করলেন।

পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের মহামারী ও চীনের ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং গত জুলাই মাসে এ সংস্থা থেকে তিনি আমেরিকাকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই ট্রাম্পের সে সিদ্ধান্ত বাতিল করেছেন। আমেরিকা এখন থেকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসেবে পরিচিতি পাবে।

বুধবার জো বাইডেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সাম্প্রতিক কিছু নেতিবাচক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আমেরিকার ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে জো বাইডেন শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক পুনর্বহালের ঘোষণা দেন।

ধারণা করা হচ্ছে- ডোনাল্ড ট্রাম্প বিশ্ব থেকে আমেরিকাকে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন বাইডেন তা থেকে বেরিয়ে আসবেন। / /একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ