আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত্যু ৪৩

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত্যু ৪৩
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত্যু ৪৩

ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে বুধবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, অভিবাসীবাহী নৌকাডুবির এই ঘটনা এ বছর এটিই প্রথম। মঙ্গলবার সকালে লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওইয়া শহর থেকে অভিবাসীদের নিয়ে নৌকাটি যাত্রা শুরু করলে কয়েক ঘণ্টা পর খারাপ আবহাওয়ার কবলে পড়েন তারা। পরে ইঞ্জিন অচল হয়ে পড়লে নৌকাটি আর নিয়ন্ত্রণ রাখতে না পারলে পরে ডুবে যায়।

এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা সবাই পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। যাঁরা জীবিত উদ্ধার হয়েছেন, তাঁরা মূলত আইভরি কোস্ট, নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার বাসিন্দা।

উল্লেখ্য, মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে অভিবাসী হয়ে আশ্রয় নেওয়ার চেষ্টাকালে গত বছর কয়েক’শ মানুষ মারা যান। বিভিন্ন দেশে অভিবাসীদের পাড়ি জমাতে ব্যবহৃত অবৈধ পথের ওপর নজরদারি তেমন নেই। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ