আন্তর্জাতিক

ভারতে করোনা টিকা উৎপাদনকারী ফ্যাক্টরিতে আগুন

ভারতে করোনা টিকা উৎপাদনকারী ফ্যাক্টরিতে আগুন
ভারতে করোনা টিকা উৎপাদনকারী ফ্যাক্টরিতে আগুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে অবস্থিত ঔষধ প্রস্তুতকারী কোম্পানি সিরাম ইন্সটিটিউটের একটি ফ্যাক্টরিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে দমকল বাহিনীর দশটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

বিবিসি জানায়, সিরাম ইনস্টিটিউটের যে কমপ্লেক্সে আগুন লেগেছে সেটির নাম মঞ্জরী।

সিরামের টিকা উৎপাদনের এখন যেটি মূল কারখানা সেখান থেকে মঞ্জরী অবশ্য বেশ খানিকটা দূরে, কয়েক মিনিটের ড্রাইভ। এই কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ের চতুর্থ ও পঞ্চম তলাতেই আগুন লেগেছে। সিরামের টিকা উৎপাদনের ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উৎপাদন কেন্দ্রটি (মঞ্জরী) গড়ে তোলা হচ্ছিল।

পুনের মেয়র মুরলীধর মোহল গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ঘটনা স্থলে দমকলের ১০ টি ইউনিট কাজ করছে। পুনের প্রধান দমকল কর্মকর্তা প্রশান্ত রনপিসে বলেন, ‘বাড়ির ভেতরে চারজন ছিলেন। আমরা এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করেছি। কিন্তু ধোঁয়ার কারণে উদ্ধারকাজ কাজ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন ছড়িয়ে পড়েছে।’

পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক টিকা উৎপাদনকারী কোম্পানি এই সিরাম ইন্সটিটিউট। এই কোম্পানির কাছ থেকেই তাদের উৎপাদিত ৩ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা 'কোভিশিল্ড' কিনে আনছে বাংলাদেশ।

আজই ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশে কোভিশিল্ডের ২০ লক্ষ ডোজ এসে পৌঁছেছে। বিমানবন্দর থেকে টিকাগুলো তেজগাঁওয়ে অবস্থিত ইপিআই-এর গুদামে নিয়ে যাওয়া হবে এবং প্রাথমিকভাবে সেখানেই সংরক্ষণ করা হবে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ