আন্তর্জাতিক

ইরাকে মার্কিন সামরিক বহরে বোমা হামলা

ইরাকে মার্কিন সামরিক বহরে বোমা হামলা
ইরাকে মার্কিন সামরিক বহরে বোমা হামলা

ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।

গতকাল (শুক্রবার) আবুগ্রাইব এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য হামলা চালানো হয় বলে স্থানীয় গণমাধ্যম ও ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে।

কয়েকটি সূত্র জানায়, ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এছাড়া দেশটির বসরা এবং দিহি কার শহরকে সংযোগকারী মহাসড়কে গতকাল মার্কিন সেনাদের আরেকটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহরে গত ২৪ ঘণ্টায় মোট পাঁচটি হামলা হয়েছে। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।

গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হয়। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর ওপর কিছুদিন পর পরই হামলার ঘটনা ঘটছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ