আন্তর্জাতিক

প্রথমবার লকডাউনে গেলো হংকং

প্রথমবার লকডাউনে গেলো হংকং
প্রথমবার লকডাউনে গেলো হংকং

করোনার সংক্রমণ রোধে গত এক বছরে বিশ্বের অধিকাংশ দেশে দফায় দফায় লকডাউন আরোপ হলেও এ থেকে মুক্ত ছিল হংকং। তাদেরকেও শেষ পর্যন্ত লকডাউনের পথে হাঁটতে হলো। সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো হংকং কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

শনিবার (২৩ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে হংকং প্রশাসন।

বিবৃতিতে বলা হয়, ‘টেস্টের জন্য কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন আরোপ হওয়া এলাকাগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।’

শুক্রবার নতুন করে ৬১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন অঞ্চলটিতে। এর মধ্যে স্থানীয়ভাবে শনাক্ত হয়েছেন ৫৫ জন।

এতোদিন কঠোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে মহামারি মোকাবিলা করে আসছিল চীনা স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি। কিন্তু করোনার হটস্পট হয়ে ওঠায় কিছু এলাকায় সাময়িকভাবে লকডাউন আরোপ করে হংকং।

লকডাউন আরোপ হওয়া কুউলুন পেনিসুলা অংশের জর্দান এলাকা হচ্ছে বহুতল ভবন, ব্যবসা ও রেস্টুরেন্টের জন্য সুপরিচিত। টেম্পল স্ট্রিটও এ কড়াকড়ির আওতায় পড়েছে, রাতের মার্কেট হিসেবে পর্যটকদের কাছে বিখ্যাত এ এলাকাটি।

এসব এলাকার বাসিন্দাদের করোনা টেস্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাধ্যতামূলক এ টেস্ট অন্তত ৪৮ ঘণ্টা ধরে চলমান থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার পরিবেশমন্ত্রী উং কাম-সিন এক সংবাদ সম্মেলনে জানান যে, পানির লাইন দিয়ে ভবনগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ