আন্তর্জাতিক

ঋণের বোঝা কমাতে তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান

ঋণের বোঝা কমাতে তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান
ঋণের বোঝা কমাতে তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান

বিদেশি ঋণের বোঝা কমাতেই পাকিস্তান সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গত বুধবার উত্তর ওয়াজিরিস্তান সফরকালে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে শুক্রবার রাতে।

সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তেলের দাম ন্যূনতম পর্যায়ে রাখতে তার দেশ আর ঋণের বোঝা কাঁধে নিতে পারবে না।

পাকিস্তানি রুপির চরম অবমূল্যায়নের প্রভাবে পেট্রোলিয়াম, ডাল, ঘিসহ বিভিন্ন আমদানি পণ্যের দাম বাড়াতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ডলারের মূল্য ১০৭ রুপি থেকে বেড়ে ১৬০-এ পৌঁছেছে, যার কারণেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

আগের সরকারের আমলে জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে হওয়া গলাকাটা চুক্তির কথা উল্লেখ করে ইমরান খান বলেন, বর্তমান সরকার ওই ধরনের পদক্ষেপ নিতে পারে না, যার কারণে দেশের ঋণের বোঝা আরও বেড়ে যায়।

এসময় ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে (পিটিআই) বিদেশি অর্থায়নের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে উন্মুক্ত শুনানির আহ্বান জানান দলটির প্রধান।

ইমরান খান বলেন, পিটিআইয়ের পুরো তহবিলই বৈধ, দাতাদের সম্পূর্ণ রেকর্ড রয়েছে, যা বিরোধী দলগুলোর বিপরীত। তারা (বিরোধী দল) তাদের অর্থদাতাদের নামও বলতে পারেনি।

পিটিআই প্রধান বলেন, আমি যদি ভয় পেতাম তাহলে কি উন্মুক্ত শুনানির ডাক দিতাম? ক্ষমতাসীন সরকার যেহেতু বিরোধী দলগুলোর পরামর্শ নিয়েই নতুন নির্বাচন কমিশন প্রধান নিয়োগ দিয়েছে, এখন জনগণের জানা উচিত- পিটিআইয়ের অর্থ ইসরায়েল বা ভারত দিয়েছে কি না। / ডন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ