আন্তর্জাতিক

আইএস হামলায় ইরাকে আধাসামরিক বাহিনীর ১১ সদস্য নিহত

আইএস হামলায় ইরাকে আধাসামরিক বাহিনীর ১১ সদস্য নিহত। (এএফপি)
আইএস হামলায় ইরাকে আধাসামরিক বাহিনীর ১১ সদস্য নিহত। (এএফপি)

ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির অন্তত ১১ সদস্যকে গুলি করে হত্যা করেছে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী আইএস।

ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। খবর এএফপির।

প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতে আইএস জঙ্গিরা হালকা অস্ত্রশস্ত্র নিয়ে ওই হামলা চালায়।

ইরাকের রাজধানী বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দুদিন পর হাশদ আশ-শাবির সদস্যদের হত্যা করল এ জঙ্গিগোষ্ঠী।

এই আধাসামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল-মালিকি গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়।

এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও অপর ১০ জন আহত হন। কোনো গোষ্ঠী এখনও এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা বাহিনী এ জন্য আইএস জঙ্গিদের দায়ী করেছেন।

ইরাকে আইএস জঙ্গিরা পরাজিত হলেও তাদের কেউ কেউ এখনও দেশটিতে ঘাপটি মেরে পড়ে আছে এবং সুযোগ পেলে বিক্ষিপ্তভাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ নানা ধরনের নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়ছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ